,

বাংলাদেশের ঘাম ঝরছে ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙতে

news-image

স্পোর্টস ডেস্ক : আরেকটি ফাইনাল, বুক ভরা আশা। ফাইনাল জিততে না পারার আক্ষেপ দূর করার সুবর্ণ সুযোগ দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশের সামনে। হবে কি?

শুরুটা কিন্তু কিছুটা হতাশারই। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে টাইগাররা। কিন্তু ওপেনিং জুটিই ভাঙতে পারছেন না বাংলাদেশের বোলাররা।

ক্যারিবীয় দলের দুই ওপেনার শাই হোপ আর সুনিল এমব্রিস উইকেটে লেগে গেছেন আঠার মতো। রানও তুলছেন স্বাচ্ছন্দ্যে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটেই ৯২ রান। শাই হোপ ৪৪ আর এমব্রিস ৪৬ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেই দলের সেরা তারকা সাকিব আল হাসান। এ নিয়ে টানা তৃতীয় ফাইনালে তাকে ছাড়াই খেলতে হচ্ছে টাইগারদের। এর আগে গতবছর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং আবুধাবিতে এশিয়া কাপের ফাইনালেও ছিলেন না সাকিব।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, রেয়মন রেইফার, অ্যাশলে নার্স, শ্যানন গ্যাব্রিয়েল এবং কেমার রোচ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর