,

ভেজাল গুড় তৈরি, ৯ লাখ টাকা জরিমানা

news-image

গুরুদাসপুর প্রতিনিধি : ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের অপরাধে নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে তিন কারখানা মালিককে আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালত হাজির করা হলে প্রত্যেকের তিন লাখ টাকা করে মোট নয় লাখ টাকা জরিমানা করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন-কারখানার মালিক সুজন সোনার (২৫), মুক্তার শাহ (৪০) ও আলামিন সোনার (৩২)।

জানা যায়, র‌্যাব-৫ (সিপিসি-২) এর নাটোর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজিবুল আহসানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় পুরানপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ভেজাল গুড়সহ ওই তিন কারখানা মালিককে আটক করা হয়। আজ শুক্রবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের তিন লাখ টাকা করে মোট নয় লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ওই অভিযানে ১৫ হাজার ৯৫০ কেজি চিনি, এক লাখ কেজি গুড়, ২৮০টি প্লাস্টিকের ড্রাম, ৩৫০টি সিলভারের পাতিল ও ২৫০ কেজি আতব চাউল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জানান, ওই ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত আলামতসমূহ বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর