,

বাংলাদেশের মানুষ খুব পরিশ্রমী : আনোয়ার ইব্রাহিম

news-image

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ক্ষমতাসীন দলের সভাপতি জোট পাকাতান হারাপানের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় আনোয়ার বাংলাদেশের মানুষের প্রশংসা করেন।

১৭ মে শুক্রবার দুপুর ১২টায় তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। আনোয়ার ইব্রাহিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে চলেছে। বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। এমন কর্মঠ বাংলাদেশি কর্মীদের বেতন ভাতা, আবাসন এবং কল্যাণের বিষয়ে বর্তমান সরকার কাজ করছে।

এ ছাড়া বিদেশি কর্মীদের সুষ্ঠু ও একক ব্যবস্থাপনা বিষয়েও সরকার কাজ করছে। প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের কল্যাণে মালয়েশিয়া সরকারের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। মালয়েশিয়ায় শ্রমিক নেয়ার বিষয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

প্রতিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন, হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম, কাউন্সিলর শ্রম মো. জহিরুল ইসলাম, প্রথম সচিব শ্রম মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর