,

বান্দরবানে বোমা বিস্ফোরণে সেনা সদস্য নিহত

news-image

বান্দরবানে বোমা বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের হেলিকপ্টারে ঢাকার সিএমএইচ হাসপাতালে আনা হয়েছে।

আইএসপিআর সূত্রে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও তার পরিচয় নিশ্চিত করা হয়নি। তবে অপর একটি সূত্র জনিয়েছে নিহত সৈনিকের নাম মো. জাহিদ। তার বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর উপজেলার আমতলী নামক স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এর পেছনে কাদের হাত রয়েছে তা এখনও জানা যায়নি।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, একজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে সেনাবাহিনীর কোনো সদস্য অফিসিয়ালি আমাদেরকে কিছু জানায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর