,

দোকানে পচা মাংস, ৫ ব্যবসায়ীর কারাদণ্ড

news-image

পচা মাংস বিক্রির দায়ে রাজধানীর কাপ্তানবাজারে পাঁচ ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড, ১ ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা এবং ৪টি দোকান বন্ধ করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ১৫ মণ পচা মাংস জব্দ করা হয়েছে। শুক্রবার রাজধানীর কাপ্তানবাজারে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সারওয়ার আলম জানান, অভিযানকালে কাপ্তানবাজারের প্রতিটি মাংসের দোকান ঘুরে দেখেন র‌্যাব সদস্যরা। এ সময় সঠিক মান ও নির্ধারিত দামে মাংস বিক্রি হচ্ছে কিনা তা দেখা হয়। অসাধু মাংস ব্যবসায়ী কর্তৃক নানাভাবে মেয়াদোত্তীর্ণ ও পচা মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগ ছিল। এ অভিযানে তার প্রমাণও মিলেছে। এসব অপরাধের দায়ে ১ দোকানকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড, ৪ দোকানকে সিলগালা ও ৫ দোকানিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর