,

টানা তৃতীয় ফাইনালে সাকিব ছাড়াই মাঠে বাংলাদেশ

news-image

আগেই জানা গিয়েছিল সাকিব আল হাসানের ব্যাপারে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজম্যান্ট। তাই ফাইনাল ম্যাচে তার খেলার সম্ভাবনা ছিলো একদমই কম। তবু যেটুকু আশা ছিলো তা উড়িয়ে দিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টস করতে নেমে জানিয়ে দিয়েছেন দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসানকে বাইরে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি খেলবে বাংলাদেশ।

এ নিয়ে টানা তৃতীয় ফাইনালে সাকিবকে ছাড়াই খেলতে হচ্ছে টাইগারদের। এর আগে গতবছর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং আবুধাবিতে এশিয়া কাপের ফাইনালেও ছিলেন সাকিব।

আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের পরিবর্তে এসেছেন মোহাম্মদ মিঠুন। এছাড়া লিটন দাসের জায়গায় সৌম্য সরকার, আবু জায়েদ রাহীর বদলে মেহেদি হাসান মিরাজ এবং রুবেল হোসেনের বদলে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, রেয়মন রেইফার, অ্যাশলে নার্স, শ্যানন গ্যাব্রিয়েল এবং কেমার রোচ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর