,

২৮ বস্তা চালসহ ইউপি সদস্য আটক

news-image

ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল তালুকদারকে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির ২৮ বস্তা চালসহ আটক করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাবুল তালুকদারের বাড়ির সামনের দুইটি বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হাওলাদার পুলিশের সহায়তায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গালুয়া ইউনিয়নের চাড়াখালি গ্রামে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ আছে।

তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে গ্রামের আব্দুল জলিল হাওলদারের বাড়িতে অভিযান চালিয়ে ১৩ বস্তা ও কামাল হোসেন (লাভলু) তালুকদারের বাড়ি থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করেন তিনি।কামাল তালুকদারের স্ত্রী কলি বেগম ইউএনওকে জানান, এসব চাল ইউপি সদস্য মো. বাবুল তালুকদার রেখেছেন। নামে-বেনামে বাবুল তালুকদার এসব চাল আত্মসাৎ করার জন্য তাদের বাড়িতে রেখেছেন। তার স্বীকারোক্তি মোতাবেক বাবুল তালুকদারকে আটক করে পুলিশ।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ট্যাগ অফিসার বাদী হয়ে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর