,

নিজেই বিষ দিতেন রোগীকে, তারপর সারিয়ে তুলতেন

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ৫০ রোগীকে প্রথমে বিষ দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে শেষ মুহূর্তে প্রাণ রক্ষা করে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার অভিযোগে এক চিকিৎসক গ্রেফতার হয়েছেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গুরুতর অভিযোগটি উঠেছে অ্যানেসথেসিওলজিস্ট ফ্রেডেরিক পেশির বিরুদ্ধে। ৪২টি ক্ষেত্রে রোগীদের অস্বাভাবিক জটিল শারীরিক পরিস্থিতি তৈরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, গত ১৭ বছর ধরে পূর্ব ফ্রান্সের বিজাস অঞ্চলের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কাজ করার সময় তার অধীনে থাকা রোগীদের মধ্যে অস্বাভাবিক বিষক্রিয়া দেখা দেয়। তার আগেই অবশ্য ২০১৭ সালে তার অধীনে থাকা সাত রোগীর অসুস্থতার জন্য অভিযুক্ত হন পেশি।

সরকারি আইনজীবীদের দাবি, সহকর্মী চিকিৎসকরা সাধারণ অস্ত্রোপচার হওয়া রোগীদের জন্য যে অ্যানেস্থেসিয়া পাউচ ব্যবহার করেন, তাতে বিষ মেশান পেশি। ফলে ওই রোগীদের হার্ট অ্যাটক হয় এবং সেই সুযোগে শেষ মুহূর্তে তাদের জীবন রক্ষা করে সতীর্থ চিকিৎসক এবং রোগীর স্বজনদের চোখে নিজেকে ‘ধন্বন্তরী’ প্রমাণ করেন তিনি।

প্রাথমিক অভিযোগ পাওয়ার পর ২০১৭ সালের মে মাসে পেশিকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। ২০০৮-১৭ সালের মধ্যে মোট সাত রোগীকে বিষ প্রয়োগ করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ওই সাত রোগীর দেহে অতিরিক্ত পটাশিয়ামের উপস্থিতি ছিল। তাকে এ বিষয়ে জেরা করে পুলিশ।

এরপর আরও ৪৩ রোগীর ক্ষেত্রেও একই কাণ্ড ঘটে। তাদের মধ্যে চার জনের মৃত্যু হয়। মঙ্গলবার নতুন এই তথ্যের ভিত্তিতে পেশিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ।

তবে পেশির দাবি, কঠিন পরিস্থিতিতে পড়লেই তাকে হাসপাতালে ডেকে পাঠানো হয়। অসাধারণ দক্ষতার কারণেই তার উপর ভরসা রাখেন অন্য চিকিৎসকরা। একই কারণে হিংসার বশবর্তী হয়ে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর