,

সমকামী বিয়ের বৈধতা দিল তাইওয়ান

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিয়ের বৈধতা দিয়েছে তাইওয়ান। শুক্রবার এক ভোটের পরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়া হয়। এর আগে ২০১৭ সালে এক রায়ে সমলিঙ্গের বিয়ের পক্ষে অবস্থান নিয়েছিল দেশটির সাংবিধানিক আদালত। সে সময় এ সংক্রান্ত এক রায়ে বলা হয়েছে, সমলিঙ্গের লোকজনের বৈধভাবে বিয়ের অধিকার আছে।

এ সংক্রান্ত আইনে পরিবর্তন আনতে পার্লামেন্টকে দুই বছরের সময় বেধে দেয়া হয়। আগামী ২৪ মে সুপ্রিম কোর্টের ওই সময়সীমা শেষ হবে। তার আগেই শুক্রবার তাইওয়ানের পার্লামেন্ট সমলিঙ্গের বিয়ের অনুমতি দিয়ে ইতিহাস সৃষ্টি করল। তাইওয়ানের রাজধানী তাইপের সংসদ ভবনের সামনে হাজার হাজার সমকামী এবং মানবাধিকার কর্মীকে জড়ো হতে দেখা গেছে।

সমকামী বিয়ের অনুমোদন দিতে পার্লামেন্টে তিনটি আলাদা বিল নিয়ে বিতর্কে করেন আইনপ্রণেতারা। তিনটি খসড়া বিলের বিষয়ে আইনসভায় ভোট হয়েছে। এর মধ্যে মাত্র একটিতেই বিবাহ শব্দটির ব্যবহার করা হয়েছে এবং আলাদা ভাবে সমকামী বিয়েকে বৈধতা দেওয়া হয়েছে।

সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির আইনপ্রণেতাদের নেতৃত্বে শুক্রবারের ওই বিলের পক্ষে ভোট পড়েছে ৬৬ এবং বিপক্ষে ২৭। এটি প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের ক্যাবিনেটে পেশ করা হবে। তিনি অনুমোদন দিলে এটি আইনে পরিণত হবে। অপরদিকে উপস্থাপিত বাকি দু’টি বিল সমকামী বিরোধী গোষ্ঠীর পেশ করা। সেখানে স্বাভাবিক ভাবে বিয়ে কথাটিরই ব্যবহার নেই। ‘সমকামী মিলন’ কিংবা ‘সমকামী পরিবার’-এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর