,

যে গ্রামে মাটি খুঁড়ে স্বর্ণ মেলে, মিলছে না পানি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কর্ণাটক রাজ্যের রাইচুর জেলা থেকে প্রতি বছর ৫ দশমিক ৫ লাখ টন স্বর্ণ উত্পন্ন হয়। কিন্তু এই জেলার প্রতিটি গ্রামে চলছে পানির জন্য হাহাকার। দেশটির আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছরের জুন ও ডিসেম্বর মাসের মধ্যে এই জেলায় ৫৭ শতাংশ বৃষ্টি কম হয়েছে। চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলের মধ্যে যা বৃষ্টি হওয়ার কথা, তার থেকে প্রায় ৬৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

কাদ্দোনি গ্রামে মোট ৪৫০ জনের বাস। পানির চাহিদা মতো প্রশাসন থেকে সেবা মিলছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের মারুতি মন্দিরের পুরোহিত বীরাভদ্র হিরেমাথ বলছিলেন, আমরা মাটি থেকে স্বর্ণ পাই, কিন্তু পানি পাই না।

অবশ্য গ্রামবাসীদের একাংশ বলছে, পানি কোথা থেকে পাবে সরকার। শুকনো মাটির নিচেই তো পানি নেই। তাদের শুধু দোষ দিয়ে লাভ নেই। পানির ট্যাঙ্কার এলেও তা বাসিন্দাদের চাহিদা মেটাতে পারছে না। পানির জন্য লম্বা লাইন, চাহিদা মেটাতে এক একটি পরিবার ১২টি বা তার বেশি পানির পাত্র নিয়ে আসছে। পানের পাশাপাশি অন্য কাজের ক্ষেত্রেও সেই পানি খরচ করা হচ্ছে।

কাদ্দোনির এই বেহাল অবস্থা থেকে মুক্তি পেতে অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস শুরু করেছেন। বেশিভাগই হু্টি গোল্ড মাইনের দিকে চলে গেছেন বলে দাবি গ্রামের প্রবীণদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর