,

টাইগারদের ট্রফি জয়ে বাধা হতে পারে বৃষ্টি

news-image

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ আরও একটি ট্রফি জয়ের ধারপ্রান্তে। বেশ কয়েকবার ট্রফির খুব কাছে গিয়েও জেতা হয়নি টাইগারদের। এবার এই আক্ষেপ ঘুচাতে চান তারা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজকে হারিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলতে চায় বাংলাদেশ। তবে এই ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় আজ বিকেল পৌনে চারটায় ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী স্থানীয় সময় ভোর মেঘাচ্ছন্ন থাকবে মালাহাইডের আকাশ। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারী বর্ষণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গেছে আবহাওয়া পূর্বাভাস থেকে।

এদিকে কাঙ্ক্ষিত এই ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই নামতে হতে পারে টাইগারদের। সাইডস্ট্রেইনের ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে রিটায়ার্ড-হার্ট হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন। গতকাল ফিজিও দেখার পর জানিয়েছিলেন আজ সকালে (স্থানীয় সময়) ম্যাচের আগে চেকাপ করে বুঝা যাবে সাকিব খেলতে পারবেন কি না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর