,

দুবাইয়ে বিমান বিধ্বস্তে নিহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন ব্রিটিশ এবং দক্ষিণ আফ্রিকার এক নাগরিক নিহত হয়েছেন।

আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির বরাত দিয়ে খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের নিবন্ধিত ডায়মন্ড এয়ারক্রাফটের চার সিটবিশিষ্ট ডিএ৪২ নামক বিমানটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

বিমানটি আন্তর্জাতিক হাব থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়েছে বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এমিরেটস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, একটি মিশনে অংশ নেয়া বিমানটির সব আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে তিন ব্রিটিশ নাগরিক ও দক্ষিণ আফ্রিকার এক নাগরিক ছিলেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কারণে বিমানের বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের পর ছেড়েছে।

দুবাইয়ের সরকারি মিডিয়া অফিস জানায়, বিমানটি হানিওয়েল মালিকানাধীন একটি মার্কিনভিত্তিক বহুজাতিক প্রকৌশল ও মহাকাশযান সিস্টেমের অন্তর্গত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর