,

তেজগাঁওয়ে পিকআপচাপায় প্রাণ গেল শিশুর

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁও এলাকায় পিকআপ ভ্যানচাপায় শিহাব (৫ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অটোরিকশাচালকসহ চারজন।

শুক্রবার ভোরে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু শিহাবের বাবার নাম রাসেল মিয়া। আহতদের সবার বাড়ি কেরানীগঞ্জের ধলেশ্বর এলাকায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই হান্নান মিয়া জানান, ভোরে অটোরিকশায় মা শারমিন শিশু শিহাবকে কোলে বসিয়ে মহাখালী কলেরা হাসপাতাল যাচ্ছিল। এ সময় তাদের সঙ্গে ছিলেন নানি মলি বেগম ও মামা আলামিন।

সাতরাস্তার মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে নামার সময় তেজগাঁওয়ে একটি পিকআপভ্যান তাদের অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে গুরুতর অবস্থায় শিশুসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানেই দায়িত্বরত চিকিৎসক শিশু শিহাবকে মৃত ঘোষণা করেন।

পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর