,

ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুদলেরই মূল লক্ষ্য শিরোপা জয়। সেই লক্ষ্য নিয়ে শুক্রবার বিকাল পৌনে ৪টায় ডাবলিনের মালাহাইডে মুখোমুখি হবে ক্যারিবীয়-টাইগাররা।

বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে পারেনি। এ নিয়ে সপ্তমবারের মতো এমন টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছেন মাশরাফিরা। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান তারা। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামছেন টাইগাররা।

ফাইনালের আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে! আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন সাকিব। তার চোট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি ফাইনালি লড়াইয়ে মাঠে নামতে পারবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। দেশসেরা অলরাউন্ডার খেলতে না পারলে শিরোপা নির্ধারণী ম্যাচে একাদশে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। এ ছাড়া আরও রদবদল ঘটতে পারে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে দেখা গিয়েছিল লিটন দাসকে। সুযোগ পেয়েই ভালো করেছেন তিনি। এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের ফোয়ারা ছুটিয়েছেন সৌম্য সরকার। ফলে ফাইনালে তামিমের সঙ্গী হিসেবে কাকে দেখা যাবে সৌম্য নাকি লিটনকে সেটিই এখন বড় প্রশ্ন।

তবে সাকিব না খেললে ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে একাদশে দেখা যেতে পারে লিটন ও সৌম্য দুজনকেই। এ ছাড়া মিডলঅর্ডারে মুশফিক, মিঠুন, মাহমুদউল্লাহ থাকছেন। ফিনিশারের ভূমিকায় থাকবেন সাব্বির। আটে সাইফউদ্দিন, তার পরে মিরাজ।

মাশরাফির সঙ্গে পেস অ্যাটাকে কে থাকবেন সেটি এখনো নিশ্চিত নয়। তবে ফাইনালের আগে একাদশে ফিরতে পারেন মোস্তাফিজ। এদিকে সবশেষ ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাহী। তিনিও থাকতে পারেন।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান/লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা(অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান/আবু জায়েদ রাহী।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো