,

কারখানার বাইরে তালা, ভেতরে তৈরি হতো গোপন রোগের ওষুধ

news-image

নিউজ ডেস্ক।। তারা তৈরি করতো ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ। তবে কারখানার গেটের বাইরে তালা দেয়া থাকত সবসময়। দেখলে বোঝা যেত কারখানাটি বন্ধ। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত কয়েকবার কারখানাটিতে অভিযান চালাতে গিয়ে তালা দেখে ফিরেও আসে। তবে এবার ধরা র‌্যাবের জালে। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ‘মেসার্স বিসমিল্লাহ ল্যাবরেটরি’ নামে ওই কারখানায় অভিযান চালিয়ে বাইরে থেকে গেটের তালা ভাঙে। এ সময় তাদের সহযোগিতায় ছিলেন- জেলা ড্রাগ সুপার মো. ইকবাল হোসেন।

র‌্যাব-১১ এর সিনিয়র পরিচালক জসিম উদ্দিন ও মেজর নাজমুছ সাকিব সাংবাদিকদের জানান, ওই কারখানা থেকে ১০ লাখ টাকা মূল্যের ভেজাল ও যৌন উত্তেজক জিনসিন ওষুধের কেমিক্যাল জব্দ করা হয়েছে। এছাড়া কারখানা মালিক রাসেল আহমেদ (৩১), এজিএম শেখ কামাল (৬৫), ম্যানেজার মিলন (২৩) ও স্টোর কিপার মোবারক হোসেন সবুজকে (২৭) গ্রেফতার করা হয়।

জসিম উদ্দিন জানান, কারখানাটিতে বাইরে তালা দিয়ে ভেতরে উৎপাদন চালানো হতো। ফলে যখনই ভ্রাম্যমাণ আদালত অভিযানে যেত তখনই তালাবদ্ধ দেখে ফিরে আসত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় একইভাবে কারখানার ভেতরে কাজ করার সংবাদে অভিযান চালায় র‌্যাব। পরে কারখানার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অভিযান শুরু করে র‌্যাব। বিভিন্ন ওষুধ পরীক্ষা-নিরীক্ষা করে জিনসিন ও ভেজাল জিনসিন তৈরির কেমিক্যাল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর