,

বাসে নারীর ‘স্পর্শকাতর স্থানে’ হাত, যাত্রীকে পিটুনি (ভিডিও)

news-image

নরসিংদীর একটি বাসে এক নারীকে যৌন হয়রানী করার অভিযোগে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে পিটিয়েছেন যাত্রীরা। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে একজন লিখেছেন, নরসিংদীর মরজাল বাসস্ট্যান্ড থেকে চলনবিল বাসে কর্মস্থল ব্যাংকে ফিরছিলাম। বাসে উঠতেই অসভ্য একটা কিছু চোখে পড়ে। এক ভদ্র মহিলার স্পর্শকাতর স্থানে কিছুক্ষণ পরপর হাত দেওয়ার চেষ্টা করছেন এই লোক। ভদ্র মহিলা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। পরে ওই ব্যক্তিকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

ভিডিওটিতে দেখা যায়, ভিডিওকারী প্রথমে ওই ব্যক্তির কাছে সামনের সিটে বসে থাকা নারীর শরীরে হাত দেওয়ার কারণ জানতে চান। কিন্তু যৌন হয়রানিকারী সেই অভিযোগ অস্বীকার করেন। এ সময় ভিডিওকারী নিজেও তাকে চড়-থাপ্পড় দেন। আশেপাশের কয়েকজন যাত্রীও ওই ব্যক্তিকে মারধর করেন।

একপর্যায়ে হয়রানির শিকার ওই নারীকে উদ্দেশ করে ভিডিওকারী বলেন, ‘আপা, আপনি কেন কিছু বলছেন না? আপনি চুপ করে আছেন বলেই এই লোক সুযোগ পাচ্ছে।’

https://www.facebook.com/tahmid.hasan.9404/videos/2377135885838723/

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর