,

কিশোরীকে ১ বছর ধরে ধর্ষণ করেছেন এই নেতা!

news-image

নিউজ ডেস্ক।। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা কিশোরী গত বুধবার থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার গোড়াইল গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে জানা যায়, কয়েক বছর আগে ওই কিশোরীর মা তার বাবাকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। আর বছর দুয়েক আগে পরিবারের স্বচ্ছলতা আনতে ওই কিশোরীর বাবা সৌদিআরব যান। এ সময় তিনি তার মেয়েকে জুলহাসের বাড়িতে রেখে যান। জুলহাস ওই কিশোরীর দুঃসম্পর্কের নানা হন।

কিশোরী ওই জুলহাসের বাড়িতে আসার কিছুদিন পর থেকেই বিভিন্ন সময়ে তিনি ওই কিশোরীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। আর গত এক বছর ধরে তিনি ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন। সর্বশেষ গত ৬ মে রাত ১১টার দিকে ওই কিশোরীর ঘরে ঢুকে জুলহাস তাকে আবারও ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘ধর্ষণ মামলায় জুলহাস মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে সে ধষর্ণের কথা স্বীকার করেছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর