,

নাইজেরিয়ায় রোজার দিনে খাওয়ায় ৮০ জন আটক

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর নাইজেরিয়ার কানো রাজ্যে রোজার দিনে জনসম্মুখে খাওয়ার অভিযোগে ৮০ জনকে সীমিত সময়ের জন্য আটক করেছে দেশটির ইসলামিক শরিয়া পুলিশ। বিবিসি’র খবর।

বিবিসি জানিয়েছে, উত্তর নাইজেরিয়ার যেসব রাজ্যে ২০০০ সালের পর থেকে শরিয়া আইন কার্যকর করা হয়, কানো তার মধ্যে একটি। নাইজেরিয়ায় ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইনও আংশিকভাবে বাস্তবায়ন করা হয়।

কানো রাজ্যের হিসবাহ মুখপাত্র আদামু ইয়াহইয়া জানান, আটককৃতরা সবাই মুসলিম ছিলেন। অমুসলিমদের যেহেতু ইসলামের নিয়ম-কানুন মানতে হয় না, তাই এই ধরনের অভিযানে কর্তৃপক্ষ অমুসলিমদের লক্ষ্যবস্তু করে না।

আদামু ইয়াহইয়া বলেন, আটককৃতদের কয়েকজন জানিয়েছেন যে তারা রমজানের চাঁদ নিজে না দেখায় রোজা পালন করেন না আর অন্যান্যরা অসুস্থতাকে রোজা না রাখার কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে কর্তৃপক্ষ তাদের সবার যুক্তিকেই ভিত্তিহীন বলে দাবি করেছে।

‘প্রথমবার আইন ভাঙায়’ আটককৃত ৮০ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে জানান ইয়াহইয়া। তাদেরকে সাবধান করে দেওয়া হয় যে, এরপর যদি তারা ধরা পড়ে তাহলে তাদের আদালতেও পাঠানো হতে পারে।

যেসব মুসলিমরা রোজা রাখেন না, তাদের বিরুদ্ধে পুরো রমজান মাসই এধরনের অভিযান চলবে বলে হিসবাহ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর