,

স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাত ভেঙে দিলেন যুবলীগ নেতা

news-image

স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে । উপজেলার কোলাপাড়া বাজারে বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এর জের ধরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও ভাঙচুরে উভয় পক্ষের অন্তত ৭-৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, কোলাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নোবেল হাসান ও যুবলীগ নেতা ওপেলের মধ্যে ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যুবলীগ নেতা ওপেলের ভাই উজ্জলের (৪০) সঙ্গে নোবেলের বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ওপেলের লোকজন এসে নোবেলকে পিটিয়ে আহত করে এবং তার দুই হাত ভেঙে দেয়।

এ ঘটনার পর দুগ্রুপের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলে পুলিশ ও র‌্যাব এসে তা নিয়ন্ত্রণে আসে। এদিকে গুরুতর আহত নোবেলকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনও সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যেকোনও ধরনের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর