,

মাশরাফির বিছানা সরিয়ে ফুরফুরে আড্ডায় পঞ্চপাণ্ডব

news-image

গ্রুপ পর্বের ম্যাচে কোন প্রকার পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড। আগামীকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। এ নিয়ে সপ্তমবারের মতো বাংলাদেশ কোনো ফাইনাল খেলতে যাচ্ছে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে।

শংকা যাকে নিয়ে, সেই সাকিব আল হাসান বেশ ফুরফুরে মেজাজেই আছেন। তবে মন যতই ফুরফুরে থাক, শরীরের কথা আলাদা। ফাইনালে বিশ্বসেরা অল-রাউন্ডারকে পাওয়া যাবে কিনা সেটা শুক্রবার সকালেই জানা যাবে। কিন্তু ইনজুরি হয়েছে বলে আড্ডা থামিয়ে রাখা কাজের কথা নয়।

যে কোনো সফরেই অধিনায়ক মাশরাফির রুমে সবসময়ই চলে জমজমাট আড্ডা। আয়ারল্যান্ডেও এর ব্যতিক্রম হচ্ছে না। ক্রিকেটার থেকে শুরু করে টিমবয় পর্যন্ত অংশ নিতে পারেন এই আড্ডায়। বাংলাদেশ দলটাই এমন। ক্রিকেটারদের মধ্যে হৃদ্যতার জুড়ি মেলা ভার। এবার দেখা গেল, অনেকজন মিলে আড্ডার সুবিধার জন্য মাশরাফির রুমের বেডটাই সরিয়ে দেওয়া হয়েছে। ফ্লোরে বিছানো হয়েছে ম্যাট্রেস। সেখানে শুয়ে, বসে, কাত হয়ে আয়ারল্যান্ডের প্রচণ্ড ঠাণ্ডায় লেপ মুড়ি দেওয়া হাস্যোজ্জ্বল পঞ্চপাণ্ডবকে দেখা গেল।

‘ফ্যান্টাস্টিক ফাইভ’ এর অন্যতম মুশফিকুর রহিম এই ছবিটি নিজের ফেসবুক পেইজে পোস্ট করেছেন। বাংলাদেশের ক্রিকেটের প্রাণ এই পঞ্চপাণ্ডবকে ঘিরে এবারের বিশ্বকাপে অনেক আশা। সঙ্গে আছে সৌম্য-লিটন-মুস্তাফিজ-সাব্বিরদের মতো তরুণরা। এই বিশ্বকাপেই সম্ভবত পঞ্চপাণ্ডবকে শেষবারের মতো একসঙ্গে দেখা যাবে। কারণ এর পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন মাশরাফি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর