,

‘আমার মৃত্যুর পর আমাকে কোনো পুরুষকে দেখাবা না’

news-image

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলায় মায়ের কাছে আবেগঘন চিঠি লিখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাসমিয়া নামে এক কলেজছাত্রী। বুধবার রাতের উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সাহরির সময় ডাকতে গেলে তাসমিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।

নিহত তাসমিয়া উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের সুলতান তালুকদারের মেয়ে। তিনি রাজাপুর সরকারি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এদিকে মৃত্যুর আগে মাকে একটি আবেগঘন চিঠি লিখে রেখে গেছেন ওই ছাত্রী। পাঠকের সুবিধার জন্য চিঠিটি হুবুহু তুলে ধরা হলো-

‘আমার কেন জানি বাঁচার ইচ্ছাটা মরে গেছে। তাই আমি এই কাজটা করলাম। আমার মৃত্যুর জন্য কাউকে দাই না করা হয়। আম্মু তুমি আমার জন্য একটুও কাঁদবা না। কারণ তুমি তো ভাগ্যকে বিশ্বাস করো। বুঝে নিভে আমার কপালে যেটা ছিল সেটাই হয়েছে। আব্বুর দিকে খেয়াল রেখো। আর হ্যাঁ আমার মৃত্যুর পরে কোনো পুরুষ লোকজনকে দেখাবা না, শুধু আমার ভাই দুইটাকে ছাড়া। আর আমাকে গোসল করাবে তুমি আর আন্টি, এছাড়া অন্য কেউ না। ভালো থেকো সবাই, ইতি তোমাদের অভাগী মেয়ে তাসমিয়া’।

চিরকুটে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমার কাছে নেছারাবাদ মাদ্রাসায় ৫০০ টাকা পাবে ও এক মহিলা ৪২০টাকা পাবে। সেটা আম্মু জানে। পারলে তোমরা এই টাকাগুলো ওদের দিয়ে দিও। ফোনের কভারের মধ্যে টাকা আছে।’

জানা গেছে, প্রতিদিনের মতো তাসমিয়া বুধবার রাতের খাবার খেয়ে ১০টার পরে ঘরে তার নিজ কক্ষে ঘুমাতে যায়। ভোর রাতে পরিবারের লোকজন তাকে সেহরি খেতে ডাকতে গিয়ে তাসমিয়াকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে ডাক চিৎকার করেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে রাতেই মোবাইলে থানা পুলিশকে অবহিত করে। রাজাপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নেয়।

তাসমিয়ার মা মোসা. লাভলি বেগম জানায়, বাড়িতে তাসমিয়াসহ তারা একত্রে বসবাস করতেন।বুধবার রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। ভোররাতে সাহারি খেতে উঠে তাসমিয়াকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে তাসমিয়াকে তাদের ঘরের দোতলায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেচানো আবস্থায় ঝুলতে দেখতে পায়।

তাসমিয়ার বাবা মো. সুলতান তালুকদার জানায়, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর শুক্তাগড় ইউনিয়নের মো. ফেরদাউসের সঙ্গে তার বিবাহ হয়। তাসমিয়া এ বছর রাজাপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইনুদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কলেজছাত্রীর মৃত্যু রহস্যজনক হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশের পাশে থাকা একটি চিরকুট জব্দ করা হয়েছে বলেও জানান কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর