মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার দ্বীপরাজ্য সারওয়াকে কাজের সুযোগ বাংলাদেশিদের

news-image

মালয়েশিয়ার দ্বীপরাজ্য সারওয়াকে কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ চৌধূরীর সঙ্গে সারওয়াকের গভর্ণর ও রাজ্যের ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনা পর সেখানে কর্মী নিয়োগের দ্বার উন্মোচন হয়। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ চৌধূরীর নেতৃত্বে বৃহস্পতিবার দ্বীপ রাজ্য সারওয়াকের গভর্ণর ও রাজ্যের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন।

এ সময় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠককালে রাজ্যের ব্যাবসায়ীরা কর্মীর চাহিদার কথা জানান। প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহিন এবং উপসচিব আবুল হোসেন, দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, প্রথম সচিব শ্রম মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল।

এ ছাড়া সারওয়াকের বাংলাদেশি কমিউনিটির সঙ্গেও বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তিনি সকলকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি এবং অপপ্রচার থেকে দূরে থাকতে অনুরোধ করেন। তিনি বাংলাদেশের আইটি, কৃষি, স্বাস্থ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা কাজে লাগানোর অনুরোধ জানান।

‘দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নে ঐক্যমত পোষণ’: দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নে ঐক্যমত পোষণ করেছেন সারাওয়াক প্রদেশের গভর্ণর তুন পেহিন সেরি হাজী আবদুল তাইব মাহমুদ। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ সারাওয়াকের গভর্ণর তুন পেহিন সেরি হাজী আবদুল তাইব মাহমুদের কার্যালয়ে সাক্ষাতকালে গভর্ণর এ আগ্রহ প্রকাশ করেন এবং সব সেক্টরে বাংলাদেশের সঙ্গে সিস্টেমেটিক দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সম্পর্কোন্নয়নে আগ্রহী।

এ দিকে গভর্ণরের সঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট এগিয়ে রয়েছে। সে মোতাবেক বাংলাদেশ হতে প্রযুক্তিতে অভিজ্ঞ ও দক্ষ লোক নিয়োগ যেহেতু মালয়েশিয়া বাংলাদেশকে সোর্স কান্ট্রি করে শ্রম নিয়োজন শুরু করেছে সেহেতু সারওয়াক রাজ্য সরকারকেও অনুরুপভাবে শ্রম নিয়োজনের জন্য অনুরোধ করা হয়।

এ সময় গভর্ণর আশা প্রকাশ করেন এবং বলেন, সারওয়াক নিজস্ব নিয়ম কানুন ও পলিসি মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে। সাক্ষাৎকালে মায়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিতরা বিপুল পরিমাণে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশ এসব অসহায় লোকদের পাশে থেকে যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে তাতে সাধুবাদ জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। রোহিঙ্গা সমস্যার আশু সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন গভর্ণর তুন পেহিন সেরি হাজী আবদুল তাইব মাহমুদ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক