মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক মারা গেছেন

news-image

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক মারা গেছেন। বৃহস্পতিবার সিডনির নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বব হক ছিলেন একজন জাতীয় নেতা এবং সর্বজনীন লেবার পার্টির নায়ক। তিনি প্রায় এক দশক (১৯৮৩-১৯৯১) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

অস্ট্রেলিয়ান রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় রচনা করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে গ্লোবাল অর্থনীতি আধুনিকীকরণ, মেডিকেয়ার প্রতিষ্ঠা এবং পরিবেশগত সমস্যার ইস্যু নিয়ে কাজ করেন। চারটি ফেডারেল নির্বাচনে জয়ী হন তিনি।

কিংবদন্তি বব হকের স্ত্রী ব্লাঞ্চ ডি আল্পুগেট বলেন, আজ আমরা সবচেয়ে বড়মাপের একজন অস্ট্রেলিয়ানকে হারিয়েছি। ববকে তার পরিবার, বন্ধু ও সহকর্মীরা খুব ভালোবাসতেন। আমরা তাকে মিস করব।বর্তমান লেবার পার্টির প্রধান বিল শর্টেন টুইটে লিখেছেন, মি. হক লেবার আন্দোলনের ‘সর্বশ্রেষ্ঠ পুত্র’ ছিলেন। তিনি দৃঢ়প্রত্যয়ী নেতা ও ঐক্যমতের একটি নির্মাতা ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, আমাকে কিশোর বয়সে তিনি রাজনীতিতে অনুপ্রাণিত করেছিলেন এবং আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম তখন আমাকে বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন। ‘কোনো প্রশ্ন ছাড়াই, বব ছিলেন অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ পিটারটাইম নেতা’, বলেছেন গিলার্ড।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক