,

‘হেরে গেছেন মোদি’

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে হেরে গেছেন। পুরো ভারতবর্ষ হারিয়ে দিয়েছে। ‘হেরো বাবু’ হেরে গেছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মথুরাপুরে তৃণমূলের এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি এসব মন্তব্য করেন। কেন্দ্রীয় বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন মমতা। বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

মমতা বলেন, ‘মনে রাখবেন নরেন্দ্র মোদিকে যদি এই বাংলার লোক একটি ভোটও দেয় তাহলে এরচেয়ে বড় অবিশ্বাস্য কাজ আর কিছু হবে না! গতকালও (মোদি) মিথ্যা কথা বলে গেছে, (পশ্চিমবঙ্গে) আমি তিনশ’ আসন পাবো! আসলে তারা একশ’ পাবে কিনা সন্দেহ আছে।’

তৃণমূলের এই নেত্রী বলেন, ‘বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়া হয়েছে। বিদ্যাসাগর কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় অমিত শাহের নেতৃত্বে বিজেপি যে গুণ্ডামি করেছে আগামীদিনে এর বদলা নিতে হবে। আমাদের মনীষীদের গায়ে হাত দেয়ায় কেউ ছেড়ে কথা বলবে না। লজ্জাও করে না, ওই ‘মিথ্যাবাদী প্রধানমন্ত্রী’র!

তিনি বলেন, উত্তর প্রদেশের সভায় বলেছে, আমি বিদ্যাসাগরের মূর্তি বানিয়ে দেবো। বাংলার টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর। দুইশ’ বছর আগেকার ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবে? জীবন গেলে জীবন ফিরিয়ে দিতে পারবে? দুইশ’ বছরের ঐতিহ্য তুমি ভেঙে দিলে, এর সব ভিডিও প্রমাণ রয়েছে। আর তুমি বলছ তৃণমূল কংগ্রেস ওই কাজ করেছে!

মমতা বলেন, ‘লজ্জা করে না! কান ধরে উঠবস করা উচিত এই প্রধানমন্ত্রীর একবার নয়, লক্ষবার মিথ্যা কথা বলার জন্য। মিথ্যাবাদী। প্রমাণ করো, তা নাহলে তোমাকে কিন্তু আমরা জেলে টানব। আমরা ছেড়ে কথা বলার লোক নই। আমাদের কাছে প্রমাণ আছে। আইন তার নিজস্ব পথে চলবে।’

তিনি প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্যে করে বলেন, ‘তোমার নেতা অমিত শাহ কী বলে গেছে বাংলায়? বাঙাল, ‘কাঙাল’? বাঙালকে ‘কাঙাল’ বলে গেছে তোমার দল। সেজন্য বাংলার একটা মানুষও বিজেপি করবেন না। বিজেপির সঙ্গে যাবেন না। যারা তাদের সাথে যাবেন তারা জেনে রাখুন আগামীদিনে সমাজ তাদের গ্রহণ করবে না। ভালোবাসবে না।’

আরএসএসের মত এত বিপজ্জনক, এত মৌল উগ্রবাদী আর কেউ নেই। এরা মৌলবাদী, উগ্রবাদী। এরা বিদ্বেষ ছড়ায়, সমাজে দাঙ্গা বাধায় বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। পার্সট্যুডে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর