,

ফেনসিডিল ও ইয়াবা নিয়ে র‌্যাবের হাতে ধরা পড়ল জামাই-শাশুড়ি

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ জামাই-শাশুড়িকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- মেয়ের জামাই রফিক মিয়া (২৭) ও তার শাশুড়ি রফিয়া খাতুন (৪০)। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে।

র‌্যাব সূত্রে জানা যায়, রফিক বিভিন্ন সময় তার শাশুড়িকে দিয়ে কৌশলে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিজয়নগরসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে পাচার করতো। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল বিকেলে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে কালিকাপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে রফিক ও ওহিদ মিয়ার স্ত্রী রফিয়া খাতুনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৮১ বোতল ফেনসিডিল, ১৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ ২৫ হাজার ৩০০ টাকা পাওয়া যায়।

জব্দ হওয়া মাদকদ্রব্য ও টাকা বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর