সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআইজি হাবিবসহ পুলিশের শীর্ষ ৬ কর্মকর্তা বদলি

news-image

ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশের শীর্ষ পর্যায়ের ছয়জন কর্মকর্তার পদে রদবদল হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে শফিকুলের সঙ্গে ডিআইজি পদমর্যাদার পাঁচজন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তনের কথা জানানো হয়েছে।

শেখ হিমায়েত হোসেন মিয়া অবসরে যাওয়ায় তার পদে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলামকে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি হাবিবুর রহমানকে (হাবিব) ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পুলিশ সদর দপ্তরে আনা হয়েছে।

নৌ পুলিশের প্রধান ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে। আর পুলিশ সদর দপ্তরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে নৌ পুলিশের প্রধান করা হয়েছে।

এ ছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর