,

সৌদিতে গাছে বেঁধে গৃহকর্মীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে এক গৃহকর্মীকে টানা রোদে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তার গৃহকর্তার বিরুদ্ধে। নির্যাতিত ওই নারী একজন ফিলিপাইনের নাগরিক। ফার্নিচার রোদে রাখার অপরাধে লাভলি অ্যাকোস্টা বারিওলি (২৬) নামের ওই গৃহকর্মীকে এভাবে রোদে গাছের সাথে বেঁধে রাখা হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইল মেইলের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

সৌদি আরবে নিয়োগকর্তার হাতে গৃহকর্মীদের নির্যাতনের অভিযোগ নতুন নয়। দেশটিতে বাংলাদেশ, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ নারী কর্মরত রয়েছেন যারা প্রতিনিয়তই নির্যাতনের শিকার হয়ে আসছেন।

ফিলিপাইনের পররাষ্ট্রবিষয়ক দপ্তর (ডিএফএ) বলেছে, ঘটনাটি তাদের অবগত করা হয় এবং দুই সন্তানের মা লাভলিকে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করা হয়। ডিএফএর একজন মুখপাত্র বলেন, নির্যাতনের শিকার গৃহকর্মী লাভলি সৌদি আরব থেকে ৯ মে ম্যানিলায় পৌঁছেছেন।

লাভলির এক সহকর্মী নিজ দেশে ফিরতে সাহায্য চেয়ে বলেছেন, ছোটখাটো ভুল হলেই তাঁদের নিয়োগকর্তারা তাঁদের ওপর চরম নির্যাতন চালান। লাভলি নামের ওই নারী যেদিন নির্যাতনের শিকার হয়েছিলেন সেদিন তার ‘অপরাধ’ ছিলো তিনি নাকি আসবাবপত্র বাড়ির বাইরে রোদে ফেলে রেখেছিলেন। এই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনা হয়।

ফিলিপাইনের লা ইউনিয়নে নিজের বাসায় ফেরার পর লাভলি চলতি সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন ‘আমাকে যাঁরা সাহায্য করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। সৌদিতে থাকা অন্য ফিলিপিনো নারীদের নিজ দেশে ফিরিয়ে আনতেও সাহায্য চাই। নির্যাতনের সময় আমার ছবি তুলেছিলেন স্বদেশি এক সহকর্মী। এখন আমি তাঁদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর