,

জেলখানায় বন্ধুত্ব, বাইরে এসে নিজেদের বউ বদল করে দুই বন্ধু, অতঃপর ভয়াবহ কাণ্ড……

news-image

বউ বদলের ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে বাদল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সভার লোকো কলোনি দীঘির পাড়ে এ খুনের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নওগাঁ সদরের চক তারতা এলাকার মৃত আলতাব আলীর ছেলে রেজাউল ইসলামের (৩৪) সঙ্গে সান্তাহার শহরের শহিদুল ইসলামের ছেলে বাদল হোসেনের জেলখানায় বন্ধুত্ব গড়ে ওঠে।

পুলিশ জানায়, বাদল ও রেজাউল দুইজনই ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বন্ধুত্বের একপর্যায়ে তারা দুইজন নিজেদের বউ বদল করার সিদ্ধান্ত নেয়।

ওই এলাকার স্থানীয় বাসিন্দা আবুল কাসেম বলেন, জেল থেকে বের হয়ে তিন মাস আগে তারা পরস্পর বউ বদল করে। বউ বদল হলেও রেজাউল তার আগের বউ ফাতেমার সঙ্গে গোপনে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখে। মাঝেমধ্যে রেজাউল ফাতেমার সঙ্গে দেখা করার জন্য সান্তাহারে বাদলের বাসায় যাতায়াত করতো।

এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে রেজাউল বাদলের বাসায় আসলে দুইজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে রাত ৯টার দিকে রেজাউল মোটরসাইকেল নিয়ে বাদলের বাসায় আসে এবং বাসায় ঢুকে বাদলকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। প্রতিবেশীরা বাদলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাদল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার টাউন ফাঁড়ির পরিদর্শক আনিসুর রহমান বলেন, রেজাউলকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। মূলত নিজেদের মধ্যে বউ বদলের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এরপরও এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর