,

ক্ষতিকর রঙ ও ফেবিকল দিয়ে তৈরি হচ্ছে ‘খাঁটি গাওয়া ঘি’

news-image

ঘিয়ের নূন্যতম উপাদান নেই, অথচ নাম তার ‘খাঁটি গাওয়া ঘি’। পাম অয়েল, সুজি, ক্ষতিকারক রং ও ফেবিকল গাম একত্রে চুলায় জাল দিয়ে, তার সঙ্গে ফ্লেভার মিশিয়ে তৈরি করা হচ্ছে এই ঘি।

একটি চক্র চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার এগার মাইল নাজির পাড়ায় বাসা ভাড়া নিয়ে রকমারি ও বাহারি এমনকি নামি-দামি কোম্পানির মোড়ক লাগিয়ে অত্যাধুনিক মেশিনে টিনের কৌটাজাত করে হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বাজারজাত করছে এ ভেজাল ঘি।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ মে) দুপুরে ও সোমবার (১৩ মে) রাতে ওই ভেজাল ঘি তৈরির দুটি কারখানায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে দুই হাজার ৭শ’ লিটার ভেজাল ঘি ও সাড়ে ৬ হাজার কৌটা, ৭০ কেজি ডালডা, ৫০ কেজি ক্ষতিকারক কেমিক্যাল, রঙ ও ঘি তৈরির নানা ভেজাল সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ভেজাল ঘি তৈরিকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে ইউএনও রুহুল আমিন বলেন, ভেজালবিরোধী অভিযান দুর্বার গতিতে চলবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগের চেয়ে অভিযান আরো বেশি জোরদার করা হবে। যারা খাদ্যে ভেজাল দিচ্ছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে, যেন তারা সাবধান হয়ে সুপথে চলে আসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর