,

৯ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষককে গণধোলাই

news-image

কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর এলাকায় এক ভ্যান চালকের ঘরে প্রবেশ করে তার নয় বছরের শিশু সন্তানকে ধর্ষণ করেছে কবির হোসেন (৩৭) নামে এক যুবক। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পরে ধর্ষণের ঘটনার চার ঘণ্টার মাথায় ধর্ষক কবিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। স্থানীয় সূত্র জানায়, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা মনিপুর আন্দিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রায় ১০ বছর ধরে ভাড়ায় থাকেন রংপুরের এক ভ্যান চালক।

স্ত্রী অন্যত্র থাকায় শিশু সন্তানদের নিয়ে থাকেন ওই ভ্যান চালক। প্রতিদিনের মতো সকালে ভ্যান নিয়ে বেরিয়ে যান তিনি। বাড়িতে তার নয় বছরের কন্যা শিশুসহ আরও দুই শিশু ছিল। এই সুযোগে সকাল ১০টার দিকে পাশের বাড়ির মৃত মো. আবদুল আজিজের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী কবির হোসেন ভ্যান চালকের ঘরে প্রবেশ করে তার নয় বছরের শিশু সন্তানকে ধর্ষণ করে।

ধর্ষণ শেষে কবির হোসেন পালিয়ে গেলে শিশুটি ঘরের বাইরে এসে চিৎকার করে লোকজনকে বিষয়টি জানায়। ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ধর্ষক কবির হোসেনকে খুঁজতে থাকে। বেলা ২টার দিকে স্থানীয় লোকজন ধর্ষক কবিরের বাড়ির পাশ থেকে তাকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষক কবিরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার পর কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানা পুলিশের ওসি আনোয়ারুল হক বলেন, ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষক পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর