,

ট্রাকচাপায় পুলিশের এসআই নিহত

news-image

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে গরু বোঝাই ট্রাকের চাপায় পুলিশের এক এসআই নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান শিবপুর উপজেলার মুনসেফেরচর গ্রামের বজলুর রহমানের ছেলে। সে ঢাকায় এসবিতে কর্মরত আছেন।

পুলিশ জানায়, নিহত মোস্তাফিজ মোটরসাইকেল যোগে ঢাকা কর্মস্থল থেকে নরসিংদী নিজ বাড়ি শিবপুরের মুনসেফেরচর গ্রামে আসছিলো। মোটর সাইকেলটি ঢাকা-সিলেট মহা-সড়কের বাগহাটা রাতুন ট্রেক্সটাইলের সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা গরু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোস্তাফিজ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজি জামাই মেহেদী হাসান ফারুক বলেন, গত দেড়বছর আগে মোস্তাফিজুরের সাথে ভাতিজি বর্ষার বিয়ে হয়। সে ৭ মাসের গর্ভবতী। এর মধ্যে দুর্ঘটনায় তার প্রাণ কেড়ে নেয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য পুলিশ সদস্যের লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর