,

সেই শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

news-image

নকলে বাধা দেওয়ার ঘটনায় পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষক মাসুদুর রহমানকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পাবনা সদরের মালঞ্চি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে ওই কলেজের অধ্যক্ষ এস এম আবদুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেন। মামলার পর সে রাতেই পাবনা সদরের মালঞ্চি এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি সজল ইসলাম ও শাফিন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

সজল ইসলামের বাবার নাম মো. শাহেদ আলী। তার বাড়ি ঈশ্বরদীর গোকুল নগরে। অন্যদিকে শাফিন শেখের বাবার নাম মো. ইউসুফ আলী শেখ।

পরীক্ষায় নকল করতে না দেওয়ায় গত ১২ মে কলেজ থেকে বাসায় ফেরার পথে কলেজের গেটে মারধরের শিকার হন শিক্ষক মাসুদুর রহমান। পরে সেই হামলার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন প্রভাষক মাসুদুর রহমান।

কলেজ অধ্যক্ষ এস এম আবদুল কুদ্দুস জানান, শিক্ষক সমিতিসহ সবার সঙ্গে আলোচনা করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়। তবে গ্রেপ্তার দুই জন কলেজের শিক্ষার্থী কি না বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

এদিকে শিক্ষককে মারধরের ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ছাত্রলীগের জেলা সভাপতি শিবলী সাদিক বলেন, ‘তদন্তের স্বার্থে সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজন ছাত্রলীগের সঙ্গে জড়িত নয়।’

https://www.facebook.com/banglaline24/videos/509628479571717/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর