,

টয়লেট থেকে উদ্ধার শিশুটির ঠিকানা আজিমপুরের ছোটমনি নিবাসে

news-image

হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হওয়া শিশুটির ঠিকানা হলো আজিমপুরের ছোটমনি নিবাসে। বৃহস্পতিবার দুপুরে ছোটমনি নিবাসের কর্মকর্তাদের কাছে শিশুটিকে তুলে দেওয়া হয়। নবজাতকটির নাম রাখা হয়েছে গহিন।

রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি উদ্ধারের পর থেকেই তার দেখাশোনা করছিলেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেল মাহমুদ ও তার স্ত্রী পলি বেগম। এই দম্পতির কোনো সন্তান নেই। তাই তারা এই বাচ্চাকে দত্তক নিতে চান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী সরাসরি এভাবে হাসপাতাল থেকে কোনো শিশুকে হস্তান্তরের নিয়ম নেই। কোনো শিশুকে পাওয়া গেলে তাকে চিকিৎসা দিয়ে আজিমপুরের শিশু নিবাসে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে শিশুদের দত্তক নিতে আগ্রহী দম্পতিরা পারিবারিক আদালতে মামলা করেন। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। গহিনের ক্ষেত্রে তাই করা হবে।

মঙ্গলবার সকালে হাসপাতালের টয়লেট থেকে এক দিন বয়সের এই নবজাতককে উদ্ধার করে কেবিনে ভর্তি করা হয়। নবজাতকটির বাবা-মাকে খুঁজতে এদিন রাতেই ডিসি-তেজগাঁও-ডিএমপি ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়। এরপর থেকে অনেক ফোন আসতে থাকে পুলিশের কাছে।

ফোন করা ব্যক্তিরা শিশুটিকে দত্তক নেওয়ার কথা জানান। এছাড়া শিশুটিকে দত্তক নিতে হাসপাতালেও ভিড় জমে। নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয় পুলিশ। বৃহস্পতিবার পর্যন্ত শিশু গহিনের বয়স আনুমানিক চার দিন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর