,

২৪ বছর পর ভারতের নাগরিক হলেন দুই পাকিস্তানি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ২৪ বছর পর ভারতের নাগরিকত্ব পেলেন দুই বোন নিদা ও মাহরুখ নাসিম। পাকিস্তানের করাচিতে জন্ম হলেও ১৯৯৫ থেকে তারা ভারতেই রয়েছেন। প্রায় দুই দশক লড়াই শেষে গত ২৩ মার্চ ভারতের নাগরিকত্ব পেয়েছেন তারা। সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ধন্যবাদ জানিয়েছেন তারা।

জানা গেছে, নিদা ও মাহরুখ নাসিমের বাবা-মায়ের বিয়ে হয় ১৯৮৯ সালে। মাহরুখের জন্ম ১৯৯১ সালে, আর নিদা জন্ম ১৯৯৫। তাদের বাবা ভারতীয় হলেও মা ছিলেন পাকিস্তানি। ২০০৭ সালে তাদের মা ভারতের নাগরিকত্ব পেলেও দুই মেয়ে পাননি। ফলে নিদা ও মাহরুখের বাবা নসিম আখতার ২৪ বছর ধরে অনেক আবেদপত্র পাঠিয়েছেন, কিন্তু লাভ হয়নি। ২০১৪ সালের নির্বাচনে মোদি বারাণসীতে জয় লাভের পর ‘মিনি পিএমও’ শুরু করেন। সেখানেই দুই মেয়ের নাগরিকত্বের আবেদন নিয়ে হাজির হন নসিম। এর পর ২০১৯-এ খোলে তাদের ভাগ্যের শিকে।

মাহরুখের কথায়, ‘আমার মা পাকিস্তানি, সেই কারণেই আমাদের নাগরিকত্ব পেতে সমস্যা হচ্ছিল। প্রধানমন্ত্রী মোদি বারাণসী থেকে জেতার পর আমাদের কথা শুনেছেন। আমাদের পরে আসতে বলেননি বরং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন।’

নিদা বলেন, ‘এখানে নিজেদের কখনও বহিরাগত বলে মনে হয়নি। কিন্তু কোনো আইনি কাজের জন্য যখনই নাগরিকত্ব লেখার প্রয়োজন পড়েছে, পাকিস্তানি লিখলেই সমস্যা হয়েছে। এখন সে সমস্যা মিটে গেছে। আর এর পুরো কৃতিত্ব মোদির প্রাপ্য।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর