,

ধানের ন্যায্য মূল্যের দাবিতে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর-লালমনিরহাট মহাসড়কের সাতমাথায় ধানের ন্যায্য মূল্যের দাবিতে মহাসড়ক অবরোধ করে ধান ঢেলে প্রতিবাদ সমাবেশ কৃষক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ কৃষকরা। আজ বৃহস্পতিবার দুপুরে তারা এ কর্মসুচি পালন করে।সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম পরিষদের উপদেষ্টা পলাশ কান্তি নাগ, আহ্বায়ক আব্দুস সাত্তার বাবলু, সদস্য আব্দুস সাত্তার প্রামাণিক, কৃষক আবু তালেব, আতোয়ার মিয়া বাবু, নিপীড়ন বিরোধী নারী মঞ্চের আহ্বায়ক নন্দিনী দাস, সদস্য সানজিদা আকতার প্রমুখ।বক্তারা বলেন, বর্তমানে একজন শ্রমিকের মজুরির চেয়ে একমণ ধানের দাম এখন কম। যা কোনোভাবেই কাম্য নয়। ধান চাষ করে উৎপাদন ব্যয়ের অর্ধেকও উঠছে না। এভাবে চলতে থাকলে কৃষকের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

এসময় প্রতি হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে সরকারকে ধান কেনার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সরকার ১১৪০ টাকা মণ দর ঘোষণা করার পরও খোলা বাজারে কেন মূল্য-বিপর্যয় ঘটেছে তা সরকারকে খুঁজে বের করতে হবে। তা না হলে কৃষকরা বাঁচবে না। কৃষক না বাঁচলে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। অতিদ্রুত ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে আগামীতে ধান চাষ না করার শপথ নিয়েছেন তারা। এই কর্মসূচিতে কৃষকরা সরকারি ব্যবস্থাপনায় হাটে হাটে ক্রয়কেন্দ্র খোলার দাবি জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর