,

শিশু অপহরণ : দুই জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

news-image

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার আবির নামে এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও আট জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-৭ এর বিচারক খাদেম উল কায়েস এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পেশকার মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামি হলেন- মশিউর রহমান মন্টু (৪০) ও মিজানুর রহমান ওরফে মিজান মাতুব্বর (৩৫)।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মো. রেজাউল করিম (৩৬), নজরুল ইসলাম (৩২), আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৩৮), ইকবাল হোসেন শুভ (২৮), সজীব আহম্মেদ কামাল উদ্দিন (৪৭), মো. আলিম হোসেন চন্দন চঞ্চল (২৭), কাউছার মৃধা (২৫), ও মো. রেজা মৃধা (৩০)।

অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া আদালত তাদের খালাস প্রদান করেন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, জহিরুদ্দিন মো. বাবর ও শাহ মো. অলিউল্লাহ।

উল্লেখ্য, ২০১৫ সালের মে মাসে শিশু আবির ক্যান্টনমেন্টের বাসা থেকে উত্তরায় যায়। উত্তরা থেকে আসার পথে বনানী ওভারব্রিজের নিচে আসামিরা তাকে অপহরণ করে তার পরিবারের কাছে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। আবিরের পরিবার তাদের দুই কোটি টাকা দেয়। পরবর্তীতে বিষয়টি তারা র‌্যাবকে জানায়। র‌্যাব আবিরকে উদ্ধার করে এবং আসামিদের গ্রেফতারসহ তাদের কাছ থেকে ১ কোটি ৮০ লাখ টাকা উদ্ধার করে। এ ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে আবিরের পরিবার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর