,

রাজনৈতিক প্রভাবের কারণে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা যাচ্ছে না: কৃষিমন্ত্রী

news-image

রাজনৈতিক প্রভাবের কারণে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা যাচ্ছে না, এমনটা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়া’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ধানের কম দাম নিয়ে সরকার গভীরভাবে চিন্তিত। সমস্যা সমাধানে রপ্তানির পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে এখনই অভিযান নেয়া হচ্ছে না। কৃষিমন্ত্রী বলেন, সরকার বর্তমান সময়ে কৃষকদের সমস্যা সমাধানকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। ৫০০ টাকা ধানের মন, আর প্রতি মন ধান ফলাতে সারে ৭শ’ টাকা খরচ এটা নিয়েই আমরা কাজ করেছি।

ড. আব্দুর রাজ্জাক বলেন, এখন সরকার ১০ থেকে ১৫ লাখ মেট্রিকটন চাল রপ্তানির চিন্তা করছে। এতে করে ধানের দাম একটু বেশি হবে এবং কৃষকেরা লাভের মুখ দেখবেন। সূত্রঃ আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর