,

৪৭ হাজার ‘মুক্তিযোদ্ধার’ ভাতা স্থগিত হচ্ছে

news-image

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (বামুস) কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাময়িক সনদ স্থগিত করা হয়েছে। ফলে বামুসের সনদপ্রাপ্ত ৪৭ হাজার মুক্তিযোদ্ধাকে সরকার কর্তৃক প্রদত্ত চলমান ভাতা স্থগিত করা হচ্ছে।

তবে প্রকৃত মুক্তিযোদ্ধা প্রমাণের জন্য চারটি মানদণ্ডের মধ্যে অন্তত একটি থাকলে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতে পারবেন। এক্ষেত্রে আগামী ৩০ জুনের মধ্যে তাকে মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যে চারটি মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে সেগুলো হলো, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, বেসামরিক গেজেট ও বাহিনীর গেজেট। এগুলোর মধ্যে অন্তত একটিতে নাম থাকলে তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতে পারবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, তদন্ত ও প্রমাণ ছাড়া যাদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হয়েছে, তাদের সবার ভাতা স্থগিত থাকবে। কোনো প্রামাণিক দলিল ছাড়া কাউকে ভাতা দেওয়া হবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর