,

মদের বোতলের বদলে নায়িকার হাতে ফুল দেওয়ার আবদার!

news-image

অযাচিত হস্তক্ষেপ ও কাটছাঁটের নির্দেশের জন্য প্রায়ই সমালোচনার শিকার হয় ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। এবার অদ্ভুত আবদার তুলেছে ‘দে দে পেয়ার দে’ সিনেমার নির্মাতার কাছে। কমেডিধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন আকিব আলী। অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু ও রাকুল প্রীত সিং।

‘বড়ি শরাবন’ শিরোনামের গানে রাকুলের হাতে মদের বোতল দেখে গোস্বা করে সেন্সর বোর্ড। দৃশ্যটি সংশোধন করে নায়িকার হাতে ফুল ধরিয়ে দিতে বলে বোর্ড। পাশাপাশি নির্মাতাকে কয়েকটি সংলাপ বাদ দেওয়ার নির্দেশ নিয়ে বোর্ড। তাদের মতে, ‘পারফরম্যান্স বেটার হোতি হ্যায়’ ও অন্যান্য সংলাপ দুই ধরনের অর্থ তৈরি করে।

তবে মদের বদলে ফুল নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কারণ ৫৫-৬০ বছর ধরে ভারতীয় সিনেমায় নায়িকার মদ্যপানের দৃশ্য দেখা যাচ্ছে। কখনো এমন আপত্তি ‍ওঠেনি। এ ছাড়া গল্পের সঙ্গে সংগতি রেখেই নায়িকার হাতে মদের বোতল দিয়েছেন আকিব আলী। ‘দে দে পেয়ার দে’ মুক্তি পাচ্ছে শুক্রবার।

এর আগে সিবিএফসি-র আপত্তির মুখে ‘পদ্মাবত’ সিনেমার একটি গানে দীপিকা পাড়ুকোনের পেটের উন্মুক্ত অংশ ঢাকার জন্য গ্রাফিকসের আশ্রয় নিতে হয় নির্মাতার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর