,

সাঙ্গাকারা-ধোনি-গিলক্রিস্টের পাশে মুশফিক

news-image

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করে দারুণ একটি মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রান করে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এই সদস্য নাম লিখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, কুমার সাঙ্কাকারা ও অ্যাডাম গিলক্রিস্টের মতো তারকাদের পাশে।

ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে বুধবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ের ম্যাচে ৩৩ বলে ৩৫ রান করে উইকেট ছাড়া হন মুশফিক। তাতে কীর্তি গড়েন ডানহাতি এই ব্যাটার। মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের এটা ছিল ২০৪তম ম্যাচ। এর মধ্যে ১৭৮টি ইনিংস খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। ওয়ানডে ক্যারিয়ারে তার মোট রান ৭০৮৯ হলেও উইকেটরক্ষক হিসেবে রান দাঁড়িয়েছে ৫০০০।

মুশফিকের আগে এমন রেকর্ড আছে চারজন উইকেটরক্ষক ব্যাটসম্যানের। এর মধ্যে শীর্ষে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার রান ১৩৩৪১। ভারতের ধোনি আছেন দ্বিতীয়স্থানে ১০৫০০ রান নিয়ে। তৃতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান গিলক্রিস্টের রান ৯৪১০। চতুর্থস্থানে আছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার, ৫৮৪৫ রান নিয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর