,

মেয়েটি কে? জানালেন শোভন

news-image

সম্প্রতি ফেসবুকে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে একটি মেয়ের অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংগঠনের সভাপতির বিবাহ বিতর্ক নিয়ে বিব্রত নেতা-কর্মীরাও। অবশেষে বিষয়টি খোলাসা করলেন সভাপতি নিজেই।

সম্মেলনের এক বছর বাদে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর গত দুদিন ধরে ক্ষোভ বিক্ষোভের মধ্যে বুধবার মধ্যরা‌তে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভা‌নেত্রীর রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে এক জরুরি সংবাদ স‌ম্মেল‌নে আসেন ছাত্রলীগ সভাপতি। আর সেখানেই সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন তিনি।

শোভন বলেন, ‘বাংলাদেশে কেউ ছাত্রলীগ করলে তার যে বান্ধবী থাকতে পারবে না এমন তো কোন কথা নেই। আপনারা জানেন ছাত্রলীগের সম্মেলন হওয়ার পর থেকেই আমার সম্পর্কে এ ধরনের একটি বিতর্ক তৈরি করা হয়েছিল।’‘সে আমার বান্ধবী। আমি যখন ছাত্রলীগ সভাপতি থাকবো না তখন তার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।’

এ সময় ছাত্রলীগ সম্পাদক গোলাম রাব্বানী যোগ করে বলেন, ‘অপেক্ষা করেন, দাওয়াত পাবেন।’ছাত্রলীগের নেতা-কর্মীদের বিশেষ করে মেয়েদের বিয়ের বয়স ভবিষ্যতে শিথিল করা হতে পারে জানিয়ে গোলাম রাব্বানী বলেন, ‘আমরা এ বিষয়টি নিয়ে আমাদের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর