,

স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ায় প্রেমিকসহ দুই বোনকে গাছে বেঁধে মারধর

news-image

বিবাহিত নারীর সঙ্গে পালিয়ে যাওয়ার অপরাধে এবার গাছে বেঁধে মারধর করা হলো এক যুবককে। এই কাজে সাহায্যকারী যুবকের দুই ফুফাতো বোনকেও একইভাবে নির্যাতন করেছেন ওই নারীর স্বামী ও স্থানীয়রা।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ধার জেলার অর্জুন কলোনিতে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত মঙ্গলবার মুকেশের সঙ্গে পালিয়ে যায় অভিযুক্তের স্ত্রী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করে ওই নারীর শ্বশুরবাড়ির লোকজন। পরে তাদের খোঁজে স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগও জানায় তার স্বামী। এরপরই ফোনে যোগাযোগ করে স্ত্রীকে ফিরে আসতে অনুরোধ করে অভিযুক্ত।

স্বামীর অনুরোধে ওই নারী মুকেশকে নিয়ে ফিরে আসেন। এর পরই যুবক ও তার দুই বোনের ওপর হামলা চালায় তার স্বামী। এ সময় মারধর করা হয় ওই যুবককে। পালাতে সাহায্য করার অপরাধে বেধরক মারধর করা হয় তার দুই বোনকেও।

এরপর গাছে বেঁধে চলে তাদের ওপর নির্মম অত্যাচার। শিশু-কিশোরসহ শতাধিক মানুষের উপস্থিতিতে এ নির্যাতন করা হয়। উপস্থিত জনতার মধ্যে কেউ কেউ পুরো ঘটনাটি মুঠোফোনে ধারণ করছিলেন। তারই মধ্যে এক ব্যক্তি সেই ভিডিও প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। চোখের নিমেষে ভাইরাল হয় ভিডিওটি।

এতে দেখা যায়, কীভাবে অত্যাচার করা হয় তিনজনের ওপর। নির্মমভাবে মারধর করা হচ্ছে এক কিশোরী ও এক যুবতীকে। আর পুরুষদের সঙ্গে সেই কাজে হাত লাগিয়েছেন নারীরাও।এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পরই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ।স্থানীয় নিরাপত্তা কর্মী সঞ্জয় মুয়েল জানিয়েছেন, ভিডিও দেখে ইতিমধ্যেই ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর