,

শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, ময়মনসিংহ মেডিকেলে বিক্ষোভ

news-image

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-৫৫ ব্যাচের তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় এক বখাটে রিকশাচালক। এর প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কলেজের একাডেমিক ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন কলেজ প্রশাসন। এতে প্রিন্সিপাল অধ্যাপক ডা. আনোয়ার হোসেন সভাপতিত্ব করছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজ ক্যাম্পাসের ভেতরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইফতার কিনে ফেরার পথে এক নারী শিক্ষার্থীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় এক বখাটে রিকশাচালক। এরপর মেয়েটির চিৎকারে কেউ এগিয়ে আসার আগে ওই রিকশাচালক চম্পট দেন। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। আজ বৃহস্পতিবার সকাল থেকে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু হাসান সরকার বলেন, ‘আমরা অবিলম্বে ওই রিকশাচালককে আটক, কলেজ হোস্টেলের গেটে সার্বক্ষণিক গার্ড, লেডিস হোস্টেলের গেটসহ পুরো ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আনসার নিয়োগ ও পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছি’।

এদিকে কলেজ প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের বৈঠক চললেও আন্দোলনকারী শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবেই একাডেমিক ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দুপুর পর্যন্ত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর