মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুনেই ১৭৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি

news-image

আগামী জুনে এক হাজার ৭৯৬টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির আওতায় আসছে। এজন্য অর্থ বরাদ্দের জন্য চাহিদাপত্র দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় গত বছরের আগস্টে এমপিওভুক্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে আবেদন নেয়। প্রায় সাড়ে সাত হাজার (স্কুল, কলেজ ও মাদরাসা) আবেদনের মধ্যে এক হাজার ৭৯৬টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য চূড়ান্ত হয়েছে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আগামী অর্থবছরে এক হাজার ২৮ কোটি টাকা অর্থ বরাদ্দের জন্য চাহিদাপত্র দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরেজমিন পরিদর্শন ছাড়াই এ তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তিনি জানান, এমপিওভুক্তির জন্য আগামী বাজেটে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। মন্ত্রী (শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি) সৌদি আরবে ওমরা হজ শেষে দেশে ফিরলে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে। ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণার পর একটি পরিপত্র জারির মাধ্যমে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে। এটি জুনের শেষে দিকে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এমপিওভুক্তির দাবিতে কয়েক দফায় সারাদেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ কর্মসূচি পালন করেন। নির্বাচনকে সামনে রেখে শিক্ষক আন্দোলন থামাতে সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির আশ্বাস দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্তির ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন নেয়। গত বছরের ৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা ওয়েবসাইটের মাধ্যমে এ আবেদন নেয়া হয়। পরে প্রধানমন্ত্রী সরেজমিন পরিদর্শন করে তালিকা চূড়ান্ত করার নির্দেশনা দেন।

সূত্র জানায়, আবেদনের যোগ্যতা হিসেবে ১০০ নম্বর নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানের বয়স, শিক্ষার্থী-সংক্রান্ত তথ্য, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হার, অবকাঠামো ইত্যাদি বিবেচনায় নম্বর দেয়া হয়। এসব শর্ত বিবেচনায় সারাদেশের সাড়ে সাত হাজার প্রতিষ্ঠানের মধ্যে মাত্র দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা অর্জন করে। এর মধ্যে স্কুল-কলেজ প্রায় ১২শ’, মাদরাসা ৫শ’ এবং সাড়ে ৩শ’ কারিগরি প্রতিষ্ঠান।

মাউশির এক হিসাবে দেখা গেছে, সাত হাজার ১৪২টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে বার্ষিক দুই হাজার ১৮৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ২৫০ টাকা দরকার। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো মাউশির আরেক হিসাবে বলা হয়েছে, প্রতিটি ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করতে বছরে লাগে ৬৯ লাখ ৪৪ হাজার ৬৫০ টাকা; উচ্চমাধ্যমিক কলেজে ৬৮ লাখ ৯৪ হাজার টাকা, মাধ্যমিক বিদ্যালয়ে ৩৩ লাখ ৮০ হাজার, আর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে লাগে ১৫ লাখ ৯৫ হাজার টাকা। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদরাসাগুলোতে সমপরিমাণ অর্থের প্রয়োজন হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে ২৬ হাজার ১৮০টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত আছে। এর মধ্যে স্কুল ১৬ হাজার ১৯৭টি, কলেজ দুই হাজার ৩৬৫টি, মাদরাসা সাত হাজার ৬১৮টি। এ খাতে সরকারের ব্যয় বরাদ্দ আছে বছরে ১৪ হাজার ১৮২ কোটি টাকা। এ ব্যয় বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেটের ৬৩ শতাংশের বেশি। আবেদনকৃত প্রতিষ্ঠানকে এমপিও দিলে বছরে অন্তত আরও তিন হাজার কোটি টাকা প্রয়োজন। আগামী অর্থবছরের বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি ও সরকারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ব্যয় মেটাতে অতিরিক্ত চার হাজার ৩৩৭ কোটি টাকা বরাদ্দ চেয়েছে মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, ‘এমপিওভুক্তি আমাদের ন্যায্য দাবি হলেও এ দাবি আদায়ে সারাদেশের সকল শিক্ষক-কর্মচারীদের একযোগে দফায় দফায় রাজপথে বসে আন্দোলন করতে হয়েছে। অনশন করতে হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। তারপরও আশা করব, মানবিক দিক বিবেচনা করে হলেও দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করা হবে।’

উল্লেখ্য, ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। তখনই অনেক প্রতিষ্ঠান বাদ পড়ে। পরবর্তীতে এমপিওভুক্তির জন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করে আসছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক