,

সেই শিশুকে ফেলার চিত্র সিসিটিভি ক্যামেরায় (ভিডিও)

news-image

ঢাকা শিশু হাসপাতালের টয়লেটে পাঁচ থেকে সাতদিন বয়সী কন্যা শিশুটিকে ফেলে গিয়েছিলেন দুই নারী। সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এদিকে শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় করছেন আগ্রহীরা। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে হন্তদন্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে ঢুকছেন দুই নারী। এক নারীর হাতে দেখা যায় কাপড়ের পুটুলি সদৃশ কিছু। তিনি শৌচাগারে ঢুকে দ্রুত বেড়িয়ে যান। ধারণা করা হচ্ছে এই দুজনই ফেলে যায় শিশুটিকে।

ঢাকা শিশু হাসপাতাল উপ-পরিচালক ডা. আবু তায়েব বলেন, দুজনকে আমরা দোষী বলে ধারণা করেছি। কারণ তারা খুব দ্রুত ভেতরে ঢুকে আবার বেরিয়ে আসে। হাতে যেটা দেখা যাচ্ছিল ছিল, সেটা বের হবার সময় ছিল না। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছ, শিশুটি পুরোপুরি সুস্থ। আপাতত যার কোলে আছে সেখানে নিশ্চিন্তেই আছে সে। এরই মধ্যে ওকে সন্তান হিসেবে পেতে হাসপাতালে ভিড় করছেন অনেকে।

তবে বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তির কথা জানিয়েছেন ঢাকা শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ফরিদ আহমেদ। তিনি বলেন, এ বাচ্চা কাকে দিবে, তা আদালত ঠিক করে দেবেন। কেউ যদি বলেন, এটার তার বাচ্চা তাও কোর্টে গিয়ে প্রমাণ দিয়ে নিতে হবে। এদিকে বাচ্চাটি কে, কেন এভাবে ফেলে গেল তা খতিয়ে দেখছে পুলিশ।

https://www.facebook.com/banglaline24/videos/2308396742820594/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর