,

রংপুরে বিপুল পরিমাণ জাল টাকাসহ জাল নোট প্রস্তুতকারী গ্রেফতার

news-image

রংপুর প্রতিনিধি : ভারতীয় ও বাংলাদেশী জাল নোট প্রস্তুুতকারী আলী হোসেন নামে এক সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করেছে আরপিএমপি পুলিশ। আজ বুধবার সকালে নগরীর পীরজাবাদ এলাকার জুগিটারী থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় জাল নোট তৈরির সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।

আজ বিকেলে কোতয়ালি থানায় রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এতথ্য জানান।
তিনি বলেন, রমজান ও ঈদের কেনাকাটাকে ঘিরে জাল নোট সরবরাহকারী প্রতারক চক্রের সদস্যরা উত্তরাঞ্চলে সক্রিয় উঠে হয়েছে। এই চক্রের সক্রিয় সদস্য ও জজাল নোট প্রস্তুতকারী আলী হোসেন জড়িত। সে দীর্ঘদিন ধরে জার নোটের মদমাধ্যমে প্রতারণা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তার রংপুরের জুগিটারীর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় আলী হোসেনের শয়ন কক্ষে থাকা পুরোনো একটি লোহার ট্যাংক থেকে ১৬ লাখ দশ হাজার টাকার ভারতীয় ও বাংলাদেশী জাল নোট উদ্ধার করা হয়। এরমধ্যে ৫শ’ ও ১ হাজার টাকার বাংলাদেশী জাল নোট সাড়ে ১১ লাখ ও ৪ লাখ ৬০ হাজার টাকা রয়েছে।

আরপিএমপি কমিশনার বলেন, গ্রেফতার আলী হোসেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর গ্রামের মৃত আবেদ আলী ছেলে। সে সেনাবাহিনী থেকে অবসরে যাবার পর জাল নোট তৈরির মাধ্যমে প্রতারণার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর