,

সৌদি আরবের জেদ্দার তরুণ বিক্রেতাদের রমজানে প্রতিযোগিতা

news-image

ডেস্ক রিপোর্ট।।  রমজানের পবিত্র মাসে পরিবার এবং ব্যক্তির জন্য ঐতিহ্যগত খাবার ও পানীয় বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই, সন্ধ্যায় ইফতারের আগে সউদী আরবের শহরগুলোতে রন্ধনভিত্তিক ব্যবসার মাধ্যমে ফুটপাথের বিক্রেতা এবং সউদী তরুণদের দ্রুত নগদ অর্থোপার্জনের সুযোগ সৃষ্টি হয়। জেদ্দা চেম্বার অব কমার্সের মজিদ আল-সাহাফী বলেন, রমজানে শহরে তরুণরা খাবার ও পানীয় বিক্রি ও পরিবহণে কাজ করে বা ঘর ফেরতা মানুষের মাছে ইফতার বিতরণ-বিক্রিতে সাহায্য করে।

জেদ্দার বাসিন্দা কাসেম আল-দুরাইবি বলেছেন, জনসমাগমস্থলে, রাস্তা এবং বাজারে তরুণদের সামোসা, কানফে মিষ্টি এবং কিবদাহ (ভাজা লিভার) বিক্রি করতে দেখে ভাল লাগে। তরুণদের কঠোর পরিশ্রমের মূল্য শিখানোর এটি একটি কার্যকর উপায়। তাদের এ কর্মকান্ড পবিত্র মাসকে ঘিরে যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে তা লোকেদের মনে করিয়ে দেয় এবং সউদী অর্থনীতিতে কার্যকর অবদান রাখে।

অনেকেই রমজান শেষ হওয়ার পরেও তাদের কাজ চালিয়ে যান, তাদের ব্যবসা এবং রান্নার দক্ষতা বজায় রেখে পণ্য বিক্রি করার প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করেন এবং রন্ধন শিল্পের মাধ্যমে সহকর্মী নাগরিকদের সেবা দিয়ে পুরষ্কার অর্জন করেন। সূত্র : আরব নিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর