,

যে কারণে ইফতারে তরমুজের শরবত খাবেন

news-image

স্বাস্থ্য ডেস্ক।। চলছে পবিত্র মাহে রমজান। প্রচণ্ড গরমের কারণে ঘামের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত পানি বের হওয়ায় রোজাদারদের পানিশূন্যতার ঝুঁকি বাড়ছে। ইফতারে শরীরে পানির চাহিদা পূরণে খেতে পারেন তরমুজের জুস।

তরমুজে শতকরা ৯২ ভাগ পানি থাকে। শরীর ঠাণ্ডা করতে তরমুজের শরবতের জুড়ি নেই। কারণ তরমুজের রস দেহে প্রবেশ করলে প্রাকৃতিক উপায়েই শরীর ঠাণ্ডা হয়ে যায়। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে। তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন থাকায় এটি চোখ ভাল রাখতে সাহায্য করে।

সারাদিন রোজা রাখলে এমনিতে শরীর ক্লান্ত হয়, ত্বকও ম্লান দেখায়।ইফতারে নিয়মিত তরমুজের শরবত খেলে ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকে। এতে থাকা ভিটামিন বি৬, ভিটামিন বি১ শরীরে শক্তি তৈরিতে সাহায্য করে। এছাড়া নিয়মিত তরমুজ খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এমনি অথবা চাইলে বরফ মিশিয়ে তরমুজের শরবত খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর