,

মেয়ের মৃত্যুর খবরে মারা গেলেন মা!

news-image

মেয়ে জাহানারা বেগম, নাতি কাজী মুহিব হাসান ও নাতনি তাপসিয়া সুলতানা মীমের মৃত্যুর খবর ও শোক সইতে না পেরে বৃদ্ধা তাজমহল বেগম মারা গেছেন। বুধবার (১৫ মে) সকালে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে রোববার রাতে উত্তরখানের একটি বাসা থেকে জাহানারা ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। চিরকুটে লেখা ছিল ভাগ্য আর আত্মীয়-স্বজনের অবহেলার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তারা। জাহানারার স্বামীর নাম ইকবাল হোসেন। তিনিও ২০১৬ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাদের বাড়ি ভৈরব শহরের জগনাথপুর গ্রামে।

মৃত জাহানারা বেগমের দেবর সুলতান আহমেদ কোরেশী বলেন, মেয়ে, নাতি-নাতনির মৃত্যুর খবর শুনে রোববার অসুস্থ হয়ে পড়েন তাজমহল বেগম। এক সঙ্গে তিনজনের মৃত্যুর শোক মা সইতে পারলেন না এই বৃদ্ধা। তার অবস্থা খারাপ দেখে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে হাসপাতালে মারা যান বৃদ্ধা তাজমহল বেগম।

এ ঘটনার দুইদিন পর মঙ্গলবার রাতে জাহানারার ভাই মনিরুল হক বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি বলে পুলিশ জানায়। উত্তরখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তদন্তের পরই হত্যার ঘটনাটি উদঘাটন হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর