,

ঠাঁই হলো না এশারও

news-image

সম্প্রতি ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে শোভন-রাব্বানীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে সেই কমিটির কোথাও জায়গা পেল না কোটা সংস্কার আন্দোলনকারীদের দ্বারা হেনস্তার শিকার হওয়া কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সাবেক সভাপতি ইশরাত জাহান এশা।

কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের একটা বড় অংশই বাদ পড়েছেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন বড় বড় ইউনিট থেকেও অন্যান্যবারের চেয়ে অনেক কম স্থান পেয়েছে কমিটিতে।

অভিযোগ রয়েছে, নব গঠিত কমিটির প্রায় এক তৃতীয়ংশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজ, বিবাহিত ও রাজাকারের পুত্রের জায়গা হয়েছে বর্তমান কমিটিতে। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও স্বজন প্রীতির অভিযোগ তুলেছেন কেউ কেউ।

কমিটি প্রসঙ্গে জানতে চাইলে এশা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের একটা গঠনতন্ত্র আছে। কমিটি গঠনের ক্ষেত্রে সেটি মানা হয়নি। বিবাহিত, মাদক ব্যবসায়ী, যারা কখনো রাজনীতি করেনি বা মিছিল মিটিংয়ে অংশ নেননি তাদেরকে পদ দেয়া হয়েছে। আর সম্মেলনের পরে আমার বোনদের সাথে যা করা হয়েছে সেটা মেনে নেয়া যায় না। আমাদের আস্থার ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার কাছে একটাই দাবি কমিটির পুনগঠনের বিষয়টি তিনি বিবেচনা করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর